Published : 05 Jul 2026, 04:58 AM
স্পোর্টস ট্যুরিজম এবং সুস্থ জীবনযাত্রার বার্তা নিয়ে আগামী শুক্রবার ভোর চারটায় রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া ইভেন্ট, ‘তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫কে’-এর তৃতীয় পর্ব। এই আন্তর্জাতিক মহাযজ্ঞে বাংলাদেশসহ সতেরোটি দেশের প্রায় তিন হাজার দৌড়বিদ নিজেদের অদম্য স্পৃহা প্রমাণ করতে প্রস্তুত। এবারের আয়োজনের মূল ভাবনা বা থিম হলো ‘রোড টু গ্লোরি’, যা দৌড়বিদদের সাফল্যের পথে এগিয়ে চলার তীব্র আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এই রেসটি ইতিমধ্যে বৈশ্বিক সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেসেস’ (এআইএমএস) এবং ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিকস’-এর স্বীকৃতি লাভ করেছে, যা বাংলাদেশের দৌড়বিদদের বিশ্বমঞ্চে এক নতুন মাত্রা যোগ করেছে। এই আয়োজনে সকল বয়স ও শারীরিক সক্ষমতার অংশগ্রহণকারীদের জন্য সুযোগ রাখা হয়েছে।
২৫ কিলোমিটারের মূল রেসের পাশাপাশি ১০ কিলোমিটার, শিশুদের জন্য ৩ কিলোমিটার (কিডস) এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ৩ কিলোমিটার হুইলচেয়ার ক্যাটাগরি অন্তর্ভুক্ত রয়েছে। দৌড়বিদদের নিরাপদে রেস শেষ করতে ট্র্যাকজুড়ে সহযোগিতা করবেন দেশের অভিজ্ঞ পেসাররা। দৌড়বিদদের উৎসাহিত করতে এবং এই আয়োজনের উদ্দীপনা বাড়াতে উপস্থিত থাকবেন রান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাকিবুল ইসলাম। এই আন্তর্জাতিক ইভেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে তুরাগ অ্যাকটিভ। ইভেন্টকে সফল করতে আরও সহযোগিতা করেছেন যমুনা টিভি (মিডিয়া পার্টনার), প্রথম আলো (অ্যাসোসিয়েট পার্টনার), ব্লু (ইলেকট্রোলাইট ড্রিংকস পার্টনার), আরবান টাইমিং সলিউশনস (টাইমিং পার্টনার), আমা (কফি পার্টনার), ইগলু (আইসক্রিম পার্টনার), পুষ্টি (এক্সক্লুসিভ পার্টনার), জার্মান বুচার (প্রোটিন পার্টনার), বেজক্যাম্প (হসপিটালিটি পার্টনার), স্ট্রাইড ফিজিও (ফিজিও পার্টনার), রোপফোর (স্ট্র্যাটেজিক পার্টনার), মিরপুর ফেন্সিং ক্লাব, মজার ইশকুল (চ্যারিটি পার্টনার), ভ্রমণকন্যা (উইমেন্স এমপাওয়ারমেন্ট পার্টনার) এবং পিপিআর (সাইক্লিস্ট পার্টনার)।
ঢাকা ২৫কের রেস ডিরেক্টর এবং রান বাংলাদেশের সিইও সাজনান মোহাম্মদ বলেন, ‘এক দশক ধরে বাংলাদেশের এন্ডুরেন্স স্পোর্টসকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার লক্ষ্যে আমাদের দল নিরলসভাবে কাজ করে চলেছে। তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫কের এই তৃতীয় আসর সেই লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং এটি এখন দেশের অন্যতম প্রধান ক্রীড়া উৎসব। আমরা কেবল একটি রেস আয়োজন করছি না; বরং স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাই। এবারের ‘রোড টু গ্লোরি’ থিমটি আমাদের দৌড়বিদদের অদম্য সাহস ও গৌরবের যাত্রাকে তুলে ধরে।’।
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে না দেওয়ার দাবিতে তীব্র প্রতিবাদ